চট্টগ্রাম ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জোট সমঝোতার অংশ হিসেবে যশোর-৫ আসন ছেড়েছে বিএনপি, জমিয়ত নেতা রশীদ আহমাদকে চূড়ান্ত মনোনয়ন

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন পেলেন রশীদ আহমাদ

এস এম মামুন
  • আপডেট সময় : ০৩:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম মামুন | যশোর

বিএনপি নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার অংশ হিসেবে যশোর-৫ (মণিরামপুর) আসনটি ছেড়েছে বিএনপি। এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতা মাওলানা রশীদ আহমাদ (রশীদ বিন ওয়াক্কাস) কে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটসঙ্গীদের জন্য আটটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দেন। ঘোষিত তালিকায় যশোর-৫ আসনটিও অন্তর্ভুক্ত রয়েছে।
দলীয় সূত্র জানায়, জমিয়তে উলামায়ে ইসলামের এই অংশটির নিবন্ধন না থাকায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হলে বিএনপিতে যোগদান করা ছাড়া মাওলানা রশীদ আহমাদের বিকল্প নেই। সে কারণে তার বিএনপিতে যোগদানের বিষয়টি প্রায় চূড়ান্ত বলেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
মাওলানা রশীদ আহমাদ ঐক্যবদ্ধ জমিয়তের দীর্ঘদিনের মহাসচিব এবং জমিয়তের একাংশের সভাপতি প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের পুত্র। মুফতি ওয়াক্কাস যশোর-৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও হুইপ ছিলেন এবং বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের এমপি হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
যশোর-৫ আসনটি হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হলেও মুফতি ওয়াক্কাস বারবার এখান থেকে নির্বাচিত হন। স্থানীয়দের মতে, ধর্মীয় পরিচয়ের বাইরে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, উদার মানসিকতা ও নিরাপদ নেতৃত্বের কারণে সংখ্যালঘু ভোটারদের কাছেও তিনি আস্থাভাজন ছিলেন। সেই রাজনৈতিক উত্তরাধিকারের সুবাদে এবার তার পুত্র মাওলানা রশীদ আহমাদকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন এলাকাবাসী।
এর আগে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের মূল অংশকে চারটি আসনে ছাড় দেয়। সর্বশেষ ঘোষণার মাধ্যমে জমিয়তের দুই অংশ মিলিয়ে মোট পাঁচটি আসনে ছাড় দেওয়া হলো।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছিল মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে। তবে জোট সমঝোতার দ্বিতীয় ঘোষণায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে মাওলানা রশীদ আহমাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জোট সমঝোতার অংশ হিসেবে যশোর-৫ আসন ছেড়েছে বিএনপি, জমিয়ত নেতা রশীদ আহমাদকে চূড়ান্ত মনোনয়ন

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন পেলেন রশীদ আহমাদ

আপডেট সময় : ০৩:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫