চট্টগ্রাম ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় সংঘর্ষ থেকে রক্ষা পেল সালথার রাঙ্গাদিয়া গ্রাম

সালথায় সংঘর্ষের আগেই পুলিশের অভিযান: ওসি বাবলুর রহমান খানের সময়োচিত পদক্ষেপে রক্ষা পেল প্রাণহানি

ইলিয়াছ খান, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের আগেই পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের সহিংসতা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গাদিয়া গ্রামের রাঙ্গাদিয়া স্কুলের পশ্চিম পাশের মাঠে মান্নান মাতুব্বার ও নান্নু মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের প্রস্তুতি চলছিল। দেশীয় অস্ত্রসহ দুই পক্ষ মাঠের দুই প্রান্তে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সংঘর্ষ শুরুর ঠিক আগ মুহূর্তে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এতে সম্ভাব্য বড় ধরনের রক্তপাত থেকে রক্ষা পায় এলাকা।
এ বিষয়ে ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, ফোনে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বালাম সরদার ও নান্নু মেম্বারের মধ্যে পেঁয়াজ ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে দুপুরে নান্নু মেম্বারের সমর্থক মুক্তার মাতুব্বর (৭০)–এর ওপর হামলার ঘটনা ঘটে। এরই জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াতে উদ্যত হয়।
এলাকাবাসী জানান, সঠিক সময়ে পুলিশ না এলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। পুলিশের দ্রুত উপস্থিতিতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় সংঘর্ষ থেকে রক্ষা পেল সালথার রাঙ্গাদিয়া গ্রাম

সালথায় সংঘর্ষের আগেই পুলিশের অভিযান: ওসি বাবলুর রহমান খানের সময়োচিত পদক্ষেপে রক্ষা পেল প্রাণহানি

আপডেট সময় : ১২:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫