চট্টগ্রাম ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সরকারি প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

সালথায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান | ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী জেলেদের ৫ জনের একটি করে দল গঠন করে মোট ১২টি গ্রুপে ৬০টি বকনা বাছুর হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার। এ সময় তিনি বলেন, মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করছে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, হিসাব রক্ষক কর্মকর্তা সাইদুজ্জামান,পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

সালথায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ

আপডেট সময় : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫