চট্টগ্রাম ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আবাদযোগ্য জমির টপ সয়েল কাটার দায়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ |কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আবাদযোগ্য কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভার একটি টিম ও চৌদ্দগ্রাম থানার পুলিশ টিম।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে মাটি কাটা কিংবা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আবাদযোগ্য জমির টপ সয়েল কাটার দায়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫