চট্টগ্রাম ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদের মনোনয়ন সংগ্রহে দৃশ্যমান বিএনপির সাংগঠনিক শক্তি

কক্সবাজার-১ আসনে বিএনপির কেন্দ্রীয় বার্তা স্পষ্ট: সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ১২:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবদুল্লাহ আল-মামুন | কক্সবাজার প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান আরও সুস্পষ্ট হয়েছে। দলটির ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে এ বার্তা পরিষ্কারভাবে উঠে এসেছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেবের কার্যালয় থেকে সালাহউদ্দিন আহমদের পক্ষে তাঁর প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, কক্সবাজার-১ আসন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ আসন। এই আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়ন জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশার প্রতিফলন। কেন্দ্রীয় নেতৃত্বের মতে, ধানের শীষ প্রতীক এই অঞ্চলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিএনপি আরও জানায়, সালাহউদ্দিন আহমদ একজন আপসহীন, সাহসী ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। দুঃসময়ে তিনি দল ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান রেখেছেন। তাঁর নেতৃত্বে কক্সবাজার-১ আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়া-পেকুয়া আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদের মনোনয়ন সংগ্রহে দৃশ্যমান বিএনপির সাংগঠনিক শক্তি

কক্সবাজার-১ আসনে বিএনপির কেন্দ্রীয় বার্তা স্পষ্ট: সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ১২:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫