পাঁচবিবিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আচরণবিধি ও গণভোট সচেতনতা বৃদ্ধি প্রচারণা
পাঁচবিবিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আচরণবিধি ও গণভোট প্রচারণা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

পাঁচবিবি,জয়পুরহাট প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর প্রস্তুতি হিসেবে পাঁচবিবিতে আচরণবিধি প্রতিপালন ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ প্রচারণা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচমাথা চত্ত্বরে এই আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ জুলাই যোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এতে ৯ মিনিটের প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়, যেখানে আচরণবিধি প্রতিপালন এবং গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসন এই ধরনের প্রচারণার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।




















