চট্টগ্রাম ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে রূপগঞ্জে মানবতার রাজনীতির পক্ষে গণসংযোগ ও সমাবেশ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মানবতার রাষ্ট্র গড়ার প্রত্যয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনী প্রচারণা

মঈনউদ্দিন
  • আপডেট সময় : ১০:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মঈনউদ্দিন |চট্টগ্রাম প্রতিনিধি:

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত প্রতিষ্ঠিত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ রায়হান রাহবারের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নারায়ণগঞ্জ-১ আসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সাগর খাঁন দিপু। তিনি সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের বক্তব্য তুলে ধরে বলেন, “ভোটের মাধ্যমেও লুটেরা ও জালিম ক্ষমতায় আসে—এর মূল কারণ মানবতার রাজনীতির শূন্যতা। এই সংকটের সমাধান রাজনীতির সংস্কার।”

আল্লামা ইমাম হায়াত বলেন, “আমি মানুষ হিসেবে মানবতাবিরোধী অপরাধনীতি, বস্তুবাদ, অধর্ম ও উগ্রবাদকে ভোট দিতে পারি না। ইনসানিয়াতকে ভোট দেওয়া মানে আল্লাহ ও রাসূলের পক্ষে থাকা। ইনসানিয়াতকে ভোট দেওয়া মানে কারবালার পক্ষে, সব মানুষ ও ধর্ম রক্ষার পক্ষে ভোট দেওয়া।”

তিনি আরও বলেন, “মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার জন্য মানবতার রাজনীতি গ্রহণ করতেই হবে। মানবতার রাজনীতি ছাড়া কোনো কল্যাণের রাজনীতি, অধিকার ও স্বাধীনতার রাজনীতি সম্ভব নয়। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি লুটতরাজ, জুলুম ও মিথ্যার রাজনীতি।”
সমাবেশে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা আপেল মার্কায় ভোট দিয়ে মানবতার রাষ্ট্র গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেশের সকল মানুষকে মানবতার ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে রূপগঞ্জে মানবতার রাজনীতির পক্ষে গণসংযোগ ও সমাবেশ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মানবতার রাষ্ট্র গড়ার প্রত্যয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ১০:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫