চট্টগ্রাম ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শীত মৌসুমের শুরুতেই সৈকতে উপচে পড়া ভিড়, হোটেল ভাড়া নিয়ে প্রশাসনের নজরদারি

বছরের শেষ দিকে কক্সবাজারে লাখ লাখ পর্যটকের ঢল,অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন
  • আপডেট সময় : ০৬:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন | কক্সবাজার প্রতিনিধিঃ

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারে বছরের শেষ প্রান্তে পর্যটকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। ছুটির দিন না হলেও শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা ও কলাতলি এলাকায় উপচে পড়া ভিড় দেখা গেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে সময় কাটাচ্ছেন। কেউ সমুদ্র স্নানে মেতে উঠেছেন,কেউ ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো সৈকত এলাকা।
রাজশাহী থেকে আসা পর্যটক মাহমুদুল আলম বলেন, “কক্সবাজারের সৌন্দর্য আর মনোরম পরিবেশ সত্যিই অতুলনীয়। তবে হোটেল ভাড়া ও অতিরিক্ত খরচ আমাদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হয়েছে।”

এদিকে পাবনা থেকে আসা ১০ জন পর্যটকের একটি দল অভিযোগ করে বলেন,“আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। হোটেলে গিয়ে জানতে পারি, একটি রুমের ভাড়া ৫ হাজার টাকা দাবি করা হচ্ছে। স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, যা আমাদের জন্য কষ্টকর।”

তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপল মাহমুদ বলেন,“পর্যটন মৌসুমের শুরু থেকেই আমরা বাড়তি তৎপরতা চালাচ্ছি। কোনো পর্যটককে হয়রানি করা যাবে না। অতিরিক্ত ভাড়া বা হয়রানির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন,নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা গেলে কক্সবাজারে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শীত মৌসুমের শুরুতেই সৈকতে উপচে পড়া ভিড়, হোটেল ভাড়া নিয়ে প্রশাসনের নজরদারি

বছরের শেষ দিকে কক্সবাজারে লাখ লাখ পর্যটকের ঢল,অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ

আপডেট সময় : ০৬:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫