ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার, লুন্ঠিত নগদ ও মালামাল উদ্ধার
রাজধানীতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা: ১৭ গ্রেফতার, লুন্ঠিত টাকা ও মালামাল উদ্ধার
- আপডেট সময় : ০৮:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ১৮ ডিসেম্বর রাত ১১:১৫ থেকে ১৯ ডিসেম্বর রাত ০২:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোকের হামলার ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস. এন. মোঃ নজরুল ইসলাম পিপিএম সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বেলা ১১:৪৫ মিনিটে মিডিয়া সেন্টারে এই তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ হাজার টাকা নগদ এবং লুন্ঠিত অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও ফ্রিজ উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও থানা পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। হামলার ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















