চট্টগ্রাম ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুদানে শান্তি রক্ষায় জীবন উৎসর্গ করা দুই বীর সেনাকে শেষ শ্রদ্ধা

সুদানে শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য, সামরিক মর্যাদায় দাফন;এলাকায় শোকের মাতম

মোঃমশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মশিউর রহমান বিপুল |কুড়িগ্রাম প্রতিনিধি:

সুদানে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালনকালে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের মরদেহ দেশে পৌঁছালে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সামরিক হেলিকপ্টারে তাদের মরদেহ কুড়িগ্রামের উলিপুর উপজেলার হেলিপ্যাডে অবতরণ করে।
নিহত সেনা সদস্যরা হলেন উলিপুর উপজেলার উত্তর পকন্ডুল গ্রামের মো. মমিনুল ইসলাম এবং রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের শান্ত মন্ডল। হেলিপ্যাড থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পৃথক দুটি অ্যাম্বুলেন্সে করে মো. মমিনুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে এবং শান্ত মন্ডলের মরদেহ রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে যাওয়া হয়।

গ্রামের বাড়িতে পৌঁছালে নিহত দুই সেনা সদস্যকে সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এবং জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

নিহত সেনা সদস্য মো. মমিনুল ইসলাম ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চলতি বছরে তিনি সুদানে শান্তি মিশনে যোগ দেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার,স্বজন ও গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
অপর নিহত সেনা সদস্য শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।

চলতি বছরের নভেম্বরে তিনি সুদানে জাতিসংঘ শান্তি মিশনে যান। সেখানে দায়িত্ব পালনকালে বিদ্রোহীদের বোমা হামলায় তিনি নিহত হন। শান্ত মন্ডল দুই বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সুদানে শান্তি মিশনে কুড়িগ্রামের এই দুই বীর সেনা সদস্যের আত্মত্যাগে এলাকায় শোকের মাতম চলছে। স্থানীয়রা তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুদানে শান্তি রক্ষায় জীবন উৎসর্গ করা দুই বীর সেনাকে শেষ শ্রদ্ধা

সুদানে শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য, সামরিক মর্যাদায় দাফন;এলাকায় শোকের মাতম

আপডেট সময় : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫