চট্টগ্রাম ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন অভিযুক্ত

বাঁশখালীতে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আব্দুল জব্বার গ্রেপ্তার

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ১২:০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোনতাহেরুল হক আমিন|বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ার গনু মিয়ার ছেলে। তিনি বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবং উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় রাসেল স্মৃতি সংসদের সভাপতির দায়িত্বেও ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল জব্বারের বিরুদ্ধে বাঁশখালী থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত আগস্ট মাসে দায়ের হওয়া ২৩(৮)২০২৪ নম্বর মামলায় তিনি ৮ নম্বর আসামি এবং ২৭ আগস্ট দায়ের হওয়া ১৯ নম্বর মামলায় ১১৫ নম্বর এজাহারনামীয় আসামি।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, চুরি এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর আব্দুল জব্বার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, আব্দুল জব্বারের বিরুদ্ধে সুনির্দিষ্ট একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করা সম্ভব হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন অভিযুক্ত

বাঁশখালীতে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আব্দুল জব্বার গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫