চট্টগ্রাম ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের পরীক্ষা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের স্বার্থে পুলিশের মানবিক অনুরোধ

আদিতমারীতে উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোর অনুরোধ ওসির

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার|আদিতমারী উপজেলা প্রতিনিধি:

লালমনিহাটের আদিতমারী উপজেলায় শিক্ষার্থীদের চলমান পরীক্ষা ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক।
তিনি এক বার্তায় জানান, বর্তমানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা চলমান রয়েছে। এ সময় অতিরিক্ত শব্দ শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটাচ্ছে। পাশাপাশি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থ রোগী, নবজাতক শিশু ও বয়স্ক মানুষদের জন্য উচ্চস্বরে শব্দ মারাত্মক ক্ষতিকর ও কষ্টদায়ক হয়ে উঠছে।
ওসি মোঃ নাজমুল হক আরও বলেন, যেকোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, পিকনিক কিংবা ধর্মীয় আয়োজনের ক্ষেত্রে বাদ্যযন্ত্র, সাউন্ড বক্স ও মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা থেকে বিরত থাকার জন্য তিনি থানাধীন সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি বিনীত অনুরোধ জানান।
শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং অসুস্থ, বয়স্ক ও শিশুদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে পুলিশের এই মানবিক উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের পরীক্ষা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের স্বার্থে পুলিশের মানবিক অনুরোধ

আদিতমারীতে উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোর অনুরোধ ওসির

আপডেট সময় : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫