দত্তপাড়া ইউনিয়নে উঠান বৈঠকে উন্নয়ন ও গণমানুষের অধিকার রক্ষার অঙ্গীকার
শিবচরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত, কামাল জামান মোল্লার পক্ষে জনসমর্থন জোরালো
- আপডেট সময় : ০১:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

গোলাম মওলা|মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা। বৈঠকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কামাল জামান মোল্লা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। দত্তপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার সঙ্গে রয়েছে এবং আসন্ন নির্বাচনে তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রার্থী যে প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণ করুন না কেন, সেই প্রতীকেই ভোট দেওয়া হবে বলে জানান বক্তারা।
তারা আরও বলেন, কামাল জামান মোল্লা একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তিনি নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থ নয়, বরং শিবচর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
উঠান বৈঠকে মহিলা নেত্রী কাজল রেখাসহ অন্যান্য নারী নেত্রীরা বলেন, দত্তপাড়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের ভোট নিশ্চিত করা হবে। নারী সমাজ ঐক্যবদ্ধভাবে জামান মোল্লাকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করবে।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “দীর্ঘদিন আমাকে আমার নিজের বাড়িতে আসতে দেওয়া হয়নি। তবুও আমি আন্দোলন-সংগ্রাম করে দলের পাশে থেকেছি। সাধারণ মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু সরদার, উপজেলা যুবদল নেতা শহিদুল মাতুব্বর, শাজাহান (সাজু) মোল্লা, সুদংশ মেম্বার, মোতাবেক চেয়ারম্যান, জামাল শরিফ, ভুলু মাতুব্বর, শামসুল আলম, পান্নু বওয়ালি, ঝুমুর চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।














