চট্টগ্রাম ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

সরকারি জমি দখলের অভিযোগে উত্তেজনা, ব্যবস্থা নিতে মাঠে প্রশাসন

গোপালগঞ্জে পাউবো’র জমি দখল করে অবৈধভাবে তিনটি দোকানঘর নির্মাণ, প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাস

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের নিমতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন সরকারি জমি দখল করে একটি অসাধু চক্র অবৈধভাবে তিনটি পাকা দোকানঘর নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবুর শেখের ছেলে নাজমুল শেখ ও তার শ্বশুর মো. খায়ের এই অবৈধ নির্মাণ চক্রের নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে আরও জড়িত রয়েছেন নওশের শেখের ছেলে তরিকুল, ইদ্রিস শেখের ছেলে মাসুদ এবং মাসেম মুন্সীর ছেলে মনির মুন্সী।

গতকাল শুক্রবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন দোকানঘরগুলোর কাজ তদারকি করছেন মো. খায়ের। এ বিষয়ে জানতে চাইলে তিনি তার জামাতা নাজমুল শেখের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার অনুরোধ করেন। ফোনে নাজমুল শেখ নিজেকে জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) এক নেতার অনুসারী দাবি করে নির্মাণ কাজ নিয়ে তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশ না করার জন্য হুমকিস্বরূপ বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিষয়টি গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. সাইফুলকে জানানো হলে তিনি বলেন, “পাউবো কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি অবগত রয়েছে। সংশ্লিষ্টদের একাধিকবার নিষেধ ও সতর্ক করা হয়েছে। এরপরও যদি নির্মাণ কাজ অব্যাহত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাবলি শবনমকে অবহিত করা হলে তিনি অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি জমি দখলের অভিযোগে উত্তেজনা, ব্যবস্থা নিতে মাঠে প্রশাসন

গোপালগঞ্জে পাউবো’র জমি দখল করে অবৈধভাবে তিনটি দোকানঘর নির্মাণ, প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাস

আপডেট সময় : ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫