চট্টগ্রাম ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে নতুন কমিটি গঠনে অসন্তোষ, পদত্যাগ ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীদের

কুড়িগ্রাম উলিপুরে স্বেচ্ছাসেবক দল কমিটি নিয়ে তীব্র অসন্তোষ, পদত্যাগ ত্যাগী নেতাদের

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি : উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ত্যাগী ও দীর্ঘদিন সাংগঠনিকভাবে সক্রিয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলে একাধিক তৃণমূল নেতা-কর্মী পদত্যাগ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সুস্পষ্ট নির্দেশনা ছিল—বিগত কমিটিতে বহিষ্কৃত নয় এবং নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় নেতা-কর্মীরাই নেতৃত্বে আসবেন। নতুন অন্তর্ভুক্তদের প্রাথমিকভাবে সদস্য হিসেবে রাখা হবে এবং গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে না।

তবে উলিপুর উপজেলার নতুন কমিটিতে এই নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে নতুন বা দীর্ঘদিন নিষ্ক্রিয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজানুল ইসলাম নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “এটি শুধু পদত্যাগ নয়, এটি আত্মত্যাগ।” তিনি অভিযোগ করেন, যারা আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদের মূল্যায়ন না করে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের নেতৃত্বে আনা হয়েছে।

পদত্যাগকারী পাঁচজন নেতা-কর্মীর মধ্যে রয়েছেন: মোঃ আবুলোকমান (জুয়েল), মোঃ মাহামুদুল হাসান (মামুন), মোঃ শাহিন আলম, মোহাম্মদ আলী এবং মোঃ হামিদুল ইসলাম। তারা জানান, সমস্যাটি কোনো একক ইউনিয়নে সীমাবদ্ধ নয়; উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে একই ধরনের অনিয়ম হয়েছে।

পদত্যাগকারীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ত্যাগী নেতা-কর্মীদের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে নতুন কমিটি গঠনে অসন্তোষ, পদত্যাগ ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীদের

কুড়িগ্রাম উলিপুরে স্বেচ্ছাসেবক দল কমিটি নিয়ে তীব্র অসন্তোষ, পদত্যাগ ত্যাগী নেতাদের

আপডেট সময় : ১০:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫