চট্টগ্রাম ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় যুবককে ভেকুর নিচে ফেলে হত্যা

মোহনপুরে পুকুর খননে বাধা, যুবক জুবায়েরকে ভেকুর নিচে ফেলে হত্যা

মোহনপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুর প্রতিনিধি:রাজশাহীর মোহনপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের রফিজের ছেলে জুবায়ের (২৫) নামের এক যুবককে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে হত্যা করা হয়েছে। ঘটনা বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বড় পালশা গ্রামের আব্দুল মজিদ ওরফে মন্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল, মুনতাজ হাজির ছেলে রুহুল এবং রুবেলের নেতৃত্বে পুকুর খননের জন্য ভেকু মেশিন ব্যবহার করা হচ্ছিল। স্থানীয়রা কৃষিজমি রক্ষার জন্য বাধা দিতে গেলে অভিযুক্তরা ভেকু চালককে নির্দেশ দেন,“ওদের পিষে দে।” এরপর জুবায়ের ভেকুর নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার অভিযোগ করেছে, ভীমনগর গ্রামের বকুল, রুহুল ও রুবেলসহ কয়েকজন এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।

ঘটনার পর ইউএনও ফাহিমা বিনতে আখতার এবং থানার ওসি মঈনুদ্দীন ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছেন। ভেকু ড্রাইভার মো. আব্দুল হামিদ (২৮)কে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য থানায় আনা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় যুবককে ভেকুর নিচে ফেলে হত্যা

মোহনপুরে পুকুর খননে বাধা, যুবক জুবায়েরকে ভেকুর নিচে ফেলে হত্যা

আপডেট সময় : ১২:২০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫