চট্টগ্রাম ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ডিডিএলজি রাশেদা আক্তার লামায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেছেন

লামায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও মতবিনিময় করলেন ডিডিএলজি রাশেদা আক্তার

মোঃশফিকুল ইসলাম তুহিন
  • আপডেট সময় : ১০:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃশফিকুল ইসলাম তুহিন|বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলার ৬নং রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প, বাজেট বরাদ্দ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন মোছাম্মৎ রাশেদা আক্তার, উপপরিচালক (ডিডিএলজি), স্থানীয় সরকার শাখা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) তিনি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জন্মনিবন্ধন সংক্রান্ত রেজিস্টার, জায়গা ও ওয়ারিশ পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এর অংশ হিসেবে রূপসীপাড়া ইউনিয়নের বাইতুন নুর জামে মসজিদে ৪ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ, ওয়ার্ড সদস্যসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় ডিডিএলজি মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, “তৃণমূল পর্যায়ে সরকারের সেবা পৌঁছে দেওয়ার মূল কেন্দ্র হলো ইউনিয়ন পরিষদ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম ইউনিয়নের বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে ডিডিএলজি গ্রাম পুলিশদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিডিএলজি রাশেদা আক্তার লামায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেছেন

লামায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও মতবিনিময় করলেন ডিডিএলজি রাশেদা আক্তার

আপডেট সময় : ১০:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫