চট্টগ্রাম ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উত্তরাঞ্চলের সর্ববৃহৎ মিনি ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

কুড়িগ্রামে তিন দিনব্যাপী চরমোনাই মাহফিল শুরু, উদ্বোধন করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

মোঃমশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ১০:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মশিউর রহমান বিপুল|কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশাল চরমোনাই মাহফিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উত্তরাঞ্চলের সর্ববৃহৎ মিনি ইজতেমা হিসেবে পরিচিত এ মাহফিলটি কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্বপাড় সংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুখর হয়ে উঠেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) পর্যন্ত মাহফিলের মূল কার্যক্রম চলবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বয়ান প্রদান করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তিন দিনব্যাপী এ মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামারা ইসলামের মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া ও দ্বীনি জীবনব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন।

মাহফিলটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা এবং শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে।

মাহফিলের শেষ দিনে আগামী ২১ ডিসেম্বর (রবিবার) ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এই তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উত্তরাঞ্চলের সর্ববৃহৎ মিনি ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

কুড়িগ্রামে তিন দিনব্যাপী চরমোনাই মাহফিল শুরু, উদ্বোধন করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

আপডেট সময় : ১০:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫