চট্টগ্রাম ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পুলিশ লাইন্স মোড়ের চেকপোস্টে তল্লাশিতে নগদ অর্থসহ প্রাইভেটকার জব্দ

গোপালগঞ্জে পিওনের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার, পুলিশ হেফাজতে দুইজন

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার|গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে পুলিশের নিয়মিত তল্লাশির সময় শরীয়তপুর সড়ক বিভাগের এক পিওনের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিওনসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মোশারফ হোসেন (৬০)। তিনি শরীয়তপুর সড়ক বিভাগের পিওন হিসেবে কর্মরত। অপর আটক ব্যক্তি প্রাইভেটকার চালক মো. মনির হোসেন (৪০)। তার বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার ও উদ্ধার করা নগদ অর্থ জব্দ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ের চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি প্রাইভেটকার থামানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগের মধ্যে দুটি খামে রাখা মোট ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিওন মোশারফ হোসেন টাকার উৎস সম্পর্কে অসংলগ্ন ও সন্দেহজনক বক্তব্য দেন। একপর্যায়ে তিনি দাবি করেন, গোপালগঞ্জ সড়ক সার্কেলের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনকে দেওয়ার উদ্দেশ্যে তিনি ওই টাকা বহন করছিলেন।

তার বক্তব্যে অসঙ্গতি থাকায় পুলিশ সদস্যদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে প্রাইভেটকারসহ উদ্ধারকৃত টাকা জব্দ করে পিওন ও চালককে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য,শরীয়তপুর সড়ক বিভাগ গোপালগঞ্জ সড়ক সার্কেল ও জোনের আওতায় পরিচালিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ লাইন্স মোড়ের চেকপোস্টে তল্লাশিতে নগদ অর্থসহ প্রাইভেটকার জব্দ

গোপালগঞ্জে পিওনের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার, পুলিশ হেফাজতে দুইজন

আপডেট সময় : ১২:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫