চট্টগ্রাম ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

তের মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২,গুরুতর আহত ২

কামাল খান
  • আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল খান|গোলাপগঞ্জ,সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (রাত সাড়ে ১১টা) উপজেলার ২নং সদর ইউনিয়নের তের মাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জগামী একটি কালো রঙের টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন। অপরদিকে বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন কালো জিক্সার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে উভয় মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার পুত্র, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক আইন বিশেষ সম্পাদক আব্দুল আহাদ (৪৩) এবং রাণাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির আহমদ (২৩)।গুরুতর আহত অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ চন্দ্র বলেন,“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

এদিকে,ঘটনাস্থলেই সাব্বির আহমদের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আব্দুল আহাদ মারা যান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার বর্তমান সার্কেল অফিসার (এএসপি) মো.শাহ আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তের মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২,গুরুতর আহত ২

আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫