অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান,জরিমানা ও ট্রাক জব্দ
- আপডেট সময় : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

এ.কে পলাশ|কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার কাশিনগর ইউনিয়নের দাতামা এলাকার তিনপাড়া ও শুভপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় একজনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে চৌদ্দগ্রাম থানার একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কেটে কৃষিজমির ক্ষতি ও পরিবেশ বিপর্যয় রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।














