চট্টগ্রাম ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মনাকষা সীমান্ত এলাকায় ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার ৪৩৭ বোতল সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১০:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ|চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ভোর ৫টা থেকে প্রায় ৬ ঘণ্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে এ জব্দ অভিযান চালায়।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়,ব্যাটালিয়নের অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে। একই সময়ে মনাকষা বিওপির আরেকটি বিশেষ টহল দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ১৫৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপের মোট বাজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত সিরাপসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনাকষা সীমান্ত এলাকায় ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার ৪৩৭ বোতল সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট সময় : ১০:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫