চট্টগ্রাম ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঘরের ভেতরে খেলাধুলার সময় বিদ্যুৎবিহীন সোলারের তারে শ্বাসরোধে প্রাণ গেল সাফওয়ানের

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস, ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (রাত) উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত সাফওয়ান ওই এলাকার মানিকের ছেলে। মানিক পেশায় একজন কভারভ্যান চালক। তিনি জানান, বুধবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তার ছেলে সাফওয়ান ঘরের ভেতরে খেলাধুলা করছিল।

খেলার এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা ব্যাটারিবিহীন ও বিদ্যুৎ সংযোগহীন সোলার বিদ্যুতের তার শিশুটির গলায় ফাঁস আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যুৎবিহীন সোলারের তার শিশুটির গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়। ঘটনার সময় শিশুটির মা ঘরের ভেতরে টেলিভিশন ও মোবাইল ফোন দেখছিলেন। এ কারণে তিনি এবং শিশুটির বোন কেউই বিষয়টি বুঝতে পারেননি।

পরে শিশুটিকে গলায় ফাঁস আটকানো অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘরের ভেতরে খেলাধুলার সময় বিদ্যুৎবিহীন সোলারের তারে শ্বাসরোধে প্রাণ গেল সাফওয়ানের

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস, ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫