চট্টগ্রাম ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে ২–৩ দিন আগের অর্ধগলিত লাশ উদ্ধার

কালিয়াকৈরে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার,আত্মহত্যার প্রাথমিক ধারণা

শাকিল হোসেন
  • আপডেট সময় : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন|কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ইয়াকুব হোসেন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডাইনকিনি মাইওয়ান মোড় এলাকায় আনোয়ার হোসেনের মালিকানাধীন তিনতলা ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইয়াকুব হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পারকুল গ্রামের বাবুল আকন্দের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন এবং ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকালে ভাড়া কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি কালিয়াকৈর থানায় অবহিত করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রিল মেশিন দিয়ে কক্ষের দরজা কেটে ভেতরে প্রবেশ করে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় ইয়াকুব হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক ২ থেকে ৩ দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে ২–৩ দিন আগের অর্ধগলিত লাশ উদ্ধার

কালিয়াকৈরে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার,আত্মহত্যার প্রাথমিক ধারণা

আপডেট সময় : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫