চট্টগ্রাম ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য বই প্রস্তুত

প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন, নতুন শিক্ষাবর্ষে বই সংকট নেই

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১০:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যপুস্তক নির্ধারিত সময়ের মধ্যেই মুদ্রণ ও সরবরাহের প্রস্তুতি শেষ হয়েছে।

তথ্যবিবরণীতে আরও বলা হয়, সরকারের দৃঢ় অঙ্গীকার ও শিক্ষা-বান্ধব নীতির পাশাপাশি এনসিটিবি’র কর্মকর্তা-কর্মচারী, মুদ্রণ প্রতিষ্ঠান এবং পরিবহন সংস্থাসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে।

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই প্রায় সাড়ে আট কোটিরও বেশি পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রস্তুত করা ছিল একটি জটিল ও চ্যালেঞ্জিং কার্যক্রম। তবে সকল পক্ষের নিরলস শ্রম ও নিষ্ঠার ফলে দেশের প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর হাতে সময়মতো নতুন বই পৌঁছে দেওয়ার পথ সুগম হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন প্রাথমিক শিক্ষাব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের অটল প্রতিশ্রুতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য বই প্রস্তুত

প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন, নতুন শিক্ষাবর্ষে বই সংকট নেই

আপডেট সময় : ১০:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫