চট্টগ্রাম ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজয় দিবস উপলক্ষে দূর্গাপুরে জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : দূর্গাপুর জামায়াতে আমির সাইফুল ইসলাম

মো:মোমিন জাদরান
  • আপডেট সময় : ১১:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো:মোমিন জাদরান|রাজশাহী প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর দূর্গাপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় দূর্গাপুর উপজেলার কিসমত গনকৈড়ে উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দূর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার মো: সাইফুল ইসলাম বলেন, গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ ও মূলমন্ত্র। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল পায়নি। বিগত ফ্যাসিবাদী সরকার জনগণকে স্বাধীনতার প্রকৃত অর্জন থেকে বঞ্চিত করেছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দল-মত ও ধর্মের বিভাজন ভুলে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে বৃহত্তর জাতীয় ঐক্য অপরিহার্য উল্লেখ করে বলেন, বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না।

আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, বিজয় দিবস জাতির গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আদর্শ বাংলাদেশ গড়তে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: গাফফার আলী। সঞ্চালনা করেন মো: একরামুল ইসলাম। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজয় দিবস উপলক্ষে দূর্গাপুরে জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : দূর্গাপুর জামায়াতে আমির সাইফুল ইসলাম

আপডেট সময় : ১১:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫