চট্টগ্রাম ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দিনব্যাপী কর্মসূচিতে আমতলীতে মহান বিজয় দিবস উদযাপন

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু|আমতলী,বরগুনা প্রতিনিধিঃ

আমতলীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে সকল সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে সরকারি কর্মকর্তাবৃন্দ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির ও সাবেক সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আমতলী থানা, আইনজীবী সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস, আমতলী পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ, আমতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে।

পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় আমতলী এম ইউ বালক মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা আয়োজনে আমতলীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দিনব্যাপী কর্মসূচিতে আমতলীতে মহান বিজয় দিবস উদযাপন

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫