চট্টগ্রাম ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা শহর ও মহাসড়কে র‍্যাব-১১ এর বিশেষ নিরাপত্তা কার্যক্রম

কুমিল্লায় র‍্যাবের নিরাপত্তা জোরদার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট ও টহল বৃদ্ধি

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে.পলাশ,কুমিল্লা প্রতিনিধিঃ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন, টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) থেকে র‍্যাব-১১ এর উদ্যোগে মহাসড়ক ও শহরের আশপাশের এলাকায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। র‍্যাব সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে গভীর রাত পর্যন্ত টহল পরিচালনা করবেন। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়াও জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক ও উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সবসময় প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, অতীতেও র‍্যাব চাঞ্চল্যকর অপরাধী, তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে সফল ভূমিকা রেখে সুনাম অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা শহর ও মহাসড়কে র‍্যাব-১১ এর বিশেষ নিরাপত্তা কার্যক্রম

কুমিল্লায় র‍্যাবের নিরাপত্তা জোরদার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট ও টহল বৃদ্ধি

আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫