চট্টগ্রাম ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

হরিরামপুরে বন্যা ও নদীভাঙন মোকাবেলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

লেছড়াগঞ্জ ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুকতার হোসেন
  • আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মুকতার হোসেন|মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও গ্রিন কোয়ালিশন সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিক এবং গ্রিন কোয়ালিশন মানিকগঞ্জ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারের মানিকগঞ্জ প্রোগ্রাম অফিসার মোঃ মুকতার হোসেন। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক ঘিওর প্রোগ্রাম অফিসার সুবীর কুমার সরকার।

কর্মশালায় দুর্যোগ, আপদ, ঝুঁকি, জলবায়ু পরিবর্তন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও গ্রিন কোয়ালিশনের সদস্যরা যৌথভাবে দুর্যোগ অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে। তিনি উল্লেখ করেন, হরিরামপুর উপজেলার মধ্যে লেছড়াগঞ্জ ইউনিয়ন একটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। বিশেষ করে বন্যা ও নদীভাঙনের কারণে এ এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ ও সহযোগিতা নিশ্চিত করতে একটি পরিকল্পনা প্রণয়ন করা হবে।

এসময় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সদস্য শহিদ মোল্লা, নটাখোলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি আকলিমা বেগম, সংরক্ষিত আসনের ইউপি সদস্য লিপি বেগম, ইউপি সদস্য শাহিন মোল্লা, জাহিদ হোসেন, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও হরিহরদিয়া কৃষক সংগঠনের সভাপতি নান্নু প্রামানিক এবং গ্রিন কোয়ালিশন সদস্য রমজান হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হরিরামপুরে বন্যা ও নদীভাঙন মোকাবেলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

লেছড়াগঞ্জ ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫