চট্টগ্রাম ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় উল্টে যায় পানবোঝাই মিনিট্রাক

সীতাকুণ্ডে পানবোঝাই ট্রাক উল্টে পটিয়ার দুই পানচাষী নিহত, গুরুতর আহত ৪

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় পানবোঝাই মিনিট্রাক ও একটি বাসের সংঘর্ষে পটিয়ার দুই পানচাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতের এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান কমল চৌধুরী (৫৯) ও সমীর চৌধুরী (৫৬)।

আহতরা হলেন— তপন চৌধুরী (৪৬), উজ্জ্বল চৌধুরী (৫০), ভোলা চৌধুরী (৫৭) ও বাদল চৌধুরী (৪৬)। তাঁদের মধ্যে তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে শনি ও বুধবার পটিয়ার হাইদগাঁও এলাকার পানক্ষেত থেকে মিরসরাইয়ের মিঠাইছড়া বাজারে পান পরিবহন করা হয়। শুক্রবার রাতেও পানবোঝাই ৭ থেকে ৮টি মিনিট্রাক বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রুতগতির বাস মিনিট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকের পেছনে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। সামনে থাকা তিনজন তুলনামূলক কম আহত হলেও তপন চৌধুরীর অবস্থা গুরুতর হয়।

হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, “পান একটি গুরুত্বপূর্ণ অর্থকরী কৃষিপণ্য, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। পান পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি।” তিনি দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

স্বজন হারানোর বেদনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো হাইদগাঁও এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় উল্টে যায় পানবোঝাই মিনিট্রাক

সীতাকুণ্ডে পানবোঝাই ট্রাক উল্টে পটিয়ার দুই পানচাষী নিহত, গুরুতর আহত ৪

আপডেট সময় : ১১:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫