বেসরকারি শিক্ষার্থীদের জন্য নিজস্ব উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেতাগীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- আপডেট সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (ইকঅ)–এর আয়োজনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) পরীক্ষার প্রথম দিনে উপজেলার কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ১৩ জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী রয়েছে।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার সাইফুল ইসলাম জানান, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় সারাদেশের ন্যায় বেতাগী উপজেলাতেও নিজস্ব উদ্যোগে ‘মেধা বৃত্তি পরীক্ষা’ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার প্রথম দিনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ক্ষুদে পরীক্ষার্থী রাইয়ান নিজাম নুহা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত।”














