টাইব্রেকারে জয়ী বানিয়ার ছড়া রাসেল খেলাঘর একাদশ
লামায় নাজেমুল ইসলাম (নাজু) কোং প্রদত্ত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

মোঃশফিকুল ইসলাম তুহিন|বান্দরবান প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় নাজেমুল ইসলাম (নাজু) কোং প্রদত্ত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় ফাইতং ইউনিয়নের ফাইতং বাজার মিনি স্টেডিয়ামে বড় মুসলিম পাড়া খেলোয়াড় সমিতির আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফাইতং ইউনিয়নের আব্দুল জলিল (কোম্পানি), লামা পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) নিশান চন্দ্র বল, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজবাহ উদ্দিন মিন্টু, ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদুল ইসলাম রিয়াদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য বশিরউল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় বানিয়ার ছড়া রাসেল খেলাঘর একাদশ ও ইসলাম নগর আলোর প্রদীপ স্পোর্টিং ক্লাব একাদশ। নির্ধারিত সময়ের প্রায় ৫০ মিনিটের খেলায় উভয় দল সমতায় থাকায় ম্যাচ ড্র হয়। পরে টাইব্রেকারে ২-০ গোলে ইসলাম নগর আলোর প্রদীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বানিয়ার ছড়া রাসেল খেলাঘর একাদশ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। টুর্নামেন্টটি স্থানীয় যুব সমাজের মধ্যে ক্রীড়া চেতনা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।






















