চট্টগ্রাম ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে দিবস পালন

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস

শেখ মো. লিখন
  • আপডেট সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি—
১৪ ডিসেম্বর গভীর শ্রদ্ধা ও শোকের আবহে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখক ও চিন্তাবিদদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করতেই এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়।

দিবসটি উপলক্ষে লৌহজং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

সকালে উপজেলার গোয়ালিমান্দ্রা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। তাঁদের আদর্শ ধারণ করে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান বক্তারা।

দিনব্যাপী কর্মসূচির শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে দিবস পালন

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস

আপডেট সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫