চট্টগ্রাম ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত মানবিক পুলিশ কর্মকর্তাকে শ্রদ্ধাভরে স্মরণ

গোপালগঞ্জের ডিএসবির এসআই সাইফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবি শাখায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর ১৪ ডিসেম্বর দায়িত্ব পালনকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায়—জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের বাড়ির সামনের সড়কে—একটি কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এসআই সাইফুল ইসলাম।

এসআই সাইফুল ইসলাম ছিলেন একজন মানবিক, সামাজিক ও চৌকস পুলিশ কর্মকর্তা। গোপালগঞ্জ জেলায় তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার নোকুলহাটি গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান এবং আড়াই মাস বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন।

এসআই সাইফুল ইসলামের অকাল মৃত্যুতে গোপালগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে তৎকালীন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ইসলাম, তৎকালীন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছেন। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত মানবিক পুলিশ কর্মকর্তাকে শ্রদ্ধাভরে স্মরণ

গোপালগঞ্জের ডিএসবির এসআই সাইফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ০৭:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫