চট্টগ্রাম ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতীক প্রতিদ্বন্দ্বিতায় জেএসডি নেতা ফজলুর ইসলাম খাঁন সুমন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ|চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জেএসডি’র আহ্বায়ক মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন। তিনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন মরহুম এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। মরহুম এহসান আলী খাঁন ছিলেন আধুনিক চাঁপাইনবাবগঞ্জের রূপকার ও মহানন্দা ব্রিজ স্থাপনের অন্যতম উদ্যোক্তা। তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরে আলিয়া মাদ্রাসা, সরকারি মহিলা কলেজ, নিউমার্কেট, মাছ বাজার, কাঁচা বাজার, শহীদ সাটু হলসহ বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা গড়ে ওঠে। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংস্কৃতিমনা রাজনৈতিক ব্যক্তিত্ব।

পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন দীর্ঘদিন ধরে জেএসডির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা, সামাজিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে সোচ্চার ভূমিকা রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যে একজন পরিচিত সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।

কেন্দ্রীয় রাজনীতিতেও সুমন বেশ সক্রিয়। স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে তিনি দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জেএসডির পক্ষ থেকে তিনি ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

প্রার্থী হওয়ার বিষয়ে মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন বলেন, “চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিতে চাই। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি।”

তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

জেএসডির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে সুমনের প্রার্থিতা দল ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলেও তার প্রার্থীতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন মুখ হিসেবে তার আগমন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতীক প্রতিদ্বন্দ্বিতায় জেএসডি নেতা ফজলুর ইসলাম খাঁন সুমন

আপডেট সময় : ০৫:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫