চট্টগ্রাম ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশে নির্বাচন ও ধর্মের অপব্যবহার নিয়ে কড়া বক্তব্য বিএনপি নেতার

ব্রিজ-রাস্তা-স্কুল দিতে পারি, জামায়াতের মতো জান্নাতের টিকিট দিতে পারি না—বিএনপি নেতা দুলু

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ১০:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার| আদিতমারী প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি জনগণকে উন্নয়ন দিতে পারে, কিন্তু ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে না। তিনি বলেন, “আমরা ব্রিজ দিতে পারি, রাস্তা দিতে পারি, স্কুল দিতে পারি—কিন্তু জামায়াতের মতো জান্নাতের টিকিট দিতে পারি না। জান্নাতের মালিক মহান আল্লাহ, আমি নই।”

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু ইঙ্গিতপূর্ণভাবে বিরোধী দলের সমালোচনা করে বলেন, কিছু রাজনৈতিক শক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে—তাদের প্রতীকে ভোট না দিলে নাকি ইসলামের বা কোরআনের বিজয় হবে না। তিনি এ ধরনের বক্তব্যকে কুফরি ও বিভ্রান্তিকর উল্লেখ করে বলেন, “নাউজুবিল্লাহ! এসব বক্তব্য থেকে সরে আসুন, মানুষকে আর ধোঁকা দেবেন না।”

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খোঁজখবর নিয়েছেন। এই ঘটনায় তারেক রহমান নিন্দা জানানোসহ বিএনপি মহাসচিব তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন বলে জানান দুলু।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচনের উপযোগী পরিবেশ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে। এখনো যেসব অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করা জরুরি।

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে এবং এই সময়ে দলটি বহু নেতাকর্মীকে হারিয়েছে। বিএনপি চায় না নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টি হোক।

দুলু বলেন, “বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে, তাকেই আমরা স্যালুট করব। নির্বাচন নিয়ে মানুষের মনে যেন কোনো ভয় না থাকে। নির্বাচন হবে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে—এটাই আমাদের প্রত্যাশা।”

জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনো উসকানিমূলক বক্তব্য দেন না। তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলাসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশে নির্বাচন ও ধর্মের অপব্যবহার নিয়ে কড়া বক্তব্য বিএনপি নেতার

ব্রিজ-রাস্তা-স্কুল দিতে পারি, জামায়াতের মতো জান্নাতের টিকিট দিতে পারি না—বিএনপি নেতা দুলু

আপডেট সময় : ১০:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫