চট্টগ্রাম ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২৭২টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ১২:১৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমারআ|দিতমারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, অভিযানে মোট ২৭২টি স্বর্ণকাতান শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। সীমান্ত অতিক্রমকারী সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।

কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“আন্তঃসীমান্ত চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি স্থানীয়দের চোরাচালান প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি গোপন তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তাও প্রদান করেন।

গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে, বাঘভাণ্ডার বিওপির আওতাধীন পূর্ব ভোটহাট থানা ভঙ্গামারী এলাকায় টহল দল বিশেষ এই অভিযান পরিচালনা করে।

বিজিবির দাবি, এ সফল অভিযানে সদস্যদের কৌশলগত দক্ষতা, সাহসিকতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২৭২টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ি জব্দ

আপডেট সময় : ১২:১৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫