ফুল ও শুভেচ্ছায় নতুন সাংবাদিক সদস্যদের বরণ, সংগঠন আরও শক্তিশালী হবে—নেতৃবৃন্দ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ
- আপডেট সময় : ০৬:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

মোস্তাফিজ|রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন করে ২৪ জন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সাধারণ সভায় যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়।
প্রেসক্লাব সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবাগত সদস্যদের পরিচয় পাঠ করা হয়, শুভেচ্ছা বিনিময় করা হয় এবং প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আরও সক্রিয়, কর্মমুখর ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফারুক আহমেদ। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন,“নতুন সদস্যদের আগমনের মধ্য দিয়ে বরেন্দ্র প্রেসক্লাব আরও শক্তিশালী ও প্রাণবন্ত হয়েছে। এটি শুধু একটি পেশাগত সংগঠন নয়, বরং একটি পরিবার। আপনাদের যোগদানে এই পরিবার আরও সমৃদ্ধ হবে।”
সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন,“নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রেসক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে। দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সবাইকে সংগঠনকে এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।























