চট্টগ্রাম ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিএনপি থেকে বহিষ্কারের পর জামায়াতে যোগ দিয়ে প্রতিক্রিয়ায় যা বললেন সাবেক সংসদ সদস্য।

জামায়াতে যোগ দেওয়ার কারণ জানালেন মেজর আখতারুজ্জামান

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৪:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। দলটিতে যোগ দেওয়ার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি কেন জামায়াতকে বেছে নিয়েছেন, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেজর আখতারুজ্জামান বলেন, “আমি জামায়াতে যোগ দিয়েছি কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নেব না। তারেক রহমান বলেছেন, জামায়াত লক্ষ লক্ষ লোক মেরেছে। তার এই বক্তব্যের কারণেই আমি জামায়াতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে, তারাই তো শক্তিশালী—তাদের পাশে থাকা দরকার।”

এর আগে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে আমীরে জামায়াতের উপস্থিতিতে মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন।

পরে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জানা গেছে, সর্বশেষ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তিনি পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন।

দলীয় পদ না থাকলেও বিভিন্ন সময় সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে টক শো ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপি থেকে বহিষ্কারের পর জামায়াতে যোগ দিয়ে প্রতিক্রিয়ায় যা বললেন সাবেক সংসদ সদস্য।

জামায়াতে যোগ দেওয়ার কারণ জানালেন মেজর আখতারুজ্জামান

আপডেট সময় : ০৪:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫