চট্টগ্রাম ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শক, RAF নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ।

মেসিকে এক নজর দেখার লড়াইয়ে সল্টলেক স্টেডিয়ামে তাণ্ডব, অসম্পূর্ণ রইল একাধিক কর্মসূচি

খেলাধুলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতায় লিওনেল মেসির বহুল আলোচিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম পর্ব উৎসবের পরিবর্তে শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলা ও উত্তেজনায়। শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন তথা সল্টলেক স্টেডিয়ামে মেসিকে এক ঝলক দেখার আশায় হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। তবে প্রত্যাশা পূরণ না হওয়ায় দর্শকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে, যার জেরে স্টেডিয়াম চত্বরে শুরু হয় ভাঙচুর ও বিশৃঙ্খলা।

স্টেডিয়ামে ঢোকার পর রাজনৈতিক নেতা, সাবেক ফুটবলার, কোচ ও আয়োজক কমিটির সদস্যদের ভিড়ে কার্যত ঘিরে ফেলা হয় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে। ফলে গ্যালারিতে উপস্থিত বহু দর্শক কাছ থেকে মেসিকে দেখার সুযোগ পাননি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোতল ছোড়া, চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)।

ভোর ২টা ২৬ মিনিটে কলকাতায় পৌঁছানোর পর দিনটি শুরু করেন মেসি ভার্চুয়ালি শহরে স্থাপিত তার ৭০ ফুট উচ্চতার মূর্তির উদ্বোধনের মাধ্যমে। সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি সল্টলেক স্টেডিয়ামে প্রবেশ করেন। স্বল্প সময় অবস্থানের মধ্যেই করতালির গর্জনের মাঝে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান মেসি। পাশাপাশি মোহনবাগান ‘মেসি’ অল স্টার্স ও ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার্স দলের সাবেক ভারতীয় ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি।

তবে ‘ল্যাপ অব অনার’-এর সময় ভিড় সামলাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এর ফলে সূচিভুক্ত একাধিক কর্মসূচি বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা এবং শিশুদের জন্য আয়োজন করা ‘মাস্টার ক্লাস উইথ মেসি’। নিরাপত্তাজনিত কারণেই শেষ পর্যন্ত স্টেডিয়ামে মেসির উপস্থিতি সংক্ষিপ্ত রাখা হয়।

এদিকে ভারত সফরের শুরুতেই কলকাতায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে এক মঞ্চে দেখা গেছে লিওনেল মেসিকে। শুক্রবার রাতে একটি হোটেলে বন্ধ দরজার অনুষ্ঠানে শাহরুখ খান, মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলের সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শক, RAF নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ।

মেসিকে এক নজর দেখার লড়াইয়ে সল্টলেক স্টেডিয়ামে তাণ্ডব, অসম্পূর্ণ রইল একাধিক কর্মসূচি

আপডেট সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫