চট্টগ্রাম ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুর্গাপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা

দুর্গাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত: পাঁচ উপজেলার ২৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

মো:মোমিন জাদরান
  • আপডেট সময় : ১১:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো:মোমিন জাদরান|রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দুর্গাপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রাজশাহী জেলা পূর্বের কিশোরকণ্ঠ মেধাবৃত্তি প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ পরীক্ষায় দুর্গাপুর, বাগমারা, পুঠিয়া, চারঘাট ও বাঘা—এই পাঁচটি উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দুর্গাপুর কলেজ কেন্দ্রের পরিচালক মো: জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব, এইচআরডি সম্পাদক মোখলেসুর রহমান, সহ-পরিচালক মুক্তাদির মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পরিচালক জাহিদুল ইসলাম বলেন, “এই পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ, পাঠ্যাভ্যাস তৈরি এবং ছাত্রকল্যাণমূলক কাজে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও জানান, “ছাত্রছাত্রীদের মেধা বিকাশে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নিরলসভাবে কাজ করছে। বৃত্তি প্রদান, আর্তমানবতার সেবা, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ, ত্রাণ কার্যক্রম, বৃক্ষরোপণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান—এসব মানবকল্যাণমূলক কাজ ফোরামের নিয়মিত কার্যক্রম।”

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্গাপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা

দুর্গাপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত: পাঁচ উপজেলার ২৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ

আপডেট সময় : ১১:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫