চট্টগ্রাম ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংশোধিত আরপিও মেনে ৪৮ ঘণ্টার নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রচার উপকরণ অপসারণ শুরু

নির্বাচন তফসিল ঘোষণার পর জামায়াতের প্রচারসামগ্রী অপসারণ শুরু চাঁপাইনবাবগঞ্জে

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১০:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ|চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা এবং সংশোধিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ অপসারণ করার নির্দেশনার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। নির্দেশনা অনুযায়ী শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় এলাকা থেকে ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনাকে আমরা সম্মান জানাই। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনা অনুযায়ী জেলা জুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের সব প্রচার উপকরণ দ্রুত অপসারণ করা হচ্ছে।” তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দ্রুততার সঙ্গে সকল প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান,
জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর,
জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান,
পৌর আমীর হাফেজ আব্দুল আলীম,
সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা জুড়ে ধারাবাহিকভাবে অপসারণ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংশোধিত আরপিও মেনে ৪৮ ঘণ্টার নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রচার উপকরণ অপসারণ শুরু

নির্বাচন তফসিল ঘোষণার পর জামায়াতের প্রচারসামগ্রী অপসারণ শুরু চাঁপাইনবাবগঞ্জে

আপডেট সময় : ১০:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫