চট্টগ্রাম ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মানবাধিকার রক্ষায় সাহসিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি

বাংলাদেশ হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করলেন সফল সংগঠক কামাল খান

নিজস্ব প্রতিবেদক, সারাদেশ ৭১
  • আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

সমসাময়িক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য, সাহসী তরুণ সংগঠক কামাল খান অর্জন করলেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড–২০২৫। মানবাধিকার রক্ষা, সত্য অনুসন্ধান এবং নৈতিক সাংবাদিকতায় তাঁর অদম্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।

রাজধানীর ভুতের আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের আমন্ত্রণে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
সমাজের আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন উন্মোচনে তাঁর নির্ভীক অনুসন্ধানী ভূমিকা তাঁকে এ আন্তর্জাতিক মর্যাদার শীর্ষে নিয়ে গেছে।

সম্মাননা গ্রহণোত্তর প্রতিক্রিয়ায় কামাল খান বলেন,
“সত্য অনুসন্ধানের এই দীপ্ত শপথ শুধু আমার নয়—এটি মানবতার পক্ষে কলম ধরা প্রতিটি সাংবাদিকের অভিন্ন পথযাত্রা। এই সম্মাননা আমাকে দায়িত্বের উচ্চতায় আরও দৃঢ় করেছে।”

তিনি আরও বলেন,
“এই সম্মাননা আমি উৎসর্গ করছি আমার প্রিয় সংগঠন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালকে। তিনি আমার অন্যতম অনুপ্রেরণার উৎস।”

বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,
কামাল খানের সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও নিরলস দায়বদ্ধতা তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতির পথে তুলে ধরেছে। মানবাধিকার লঙ্ঘনের অন্ধকার আবরণ ভেদ করে সত্যকে আলোর মুখ দেখানোই তাঁর সবচেয়ে বড় সাফল্য।

মানবিক মূল্যবোধ, অনুসন্ধানী মনোভাব ও সমাজ পরিবর্তনে নিবেদিতপ্রাণ এই সাংবাদিকের অর্জন দেশীয় মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানবাধিকার রক্ষায় সাহসিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি

বাংলাদেশ হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করলেন সফল সংগঠক কামাল খান

আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫