চট্টগ্রাম ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গৃহকর্মীর অনুপস্থিতি ও বাড়ি ফাঁকা পেয়ে সংঘবদ্ধ চোরচক্রের আক্রমণ

পটিয়ায় প্রবাসীর ঘরে দুঃসাহসিক চুরি: গৃহকর্মীর অনুপস্থিতিতে সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর ঘরে গৃহকর্মীর অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ নভেম্বর থেকে ১৩ দিন বাড়ি ফাঁকা থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল ঘরের প্রধান ফটকের তালা ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার সম্পদ খোয়া গেছে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, বাড়ির মালিক রিনা সেনের পুত্র প্রবাসে থাকেন এবং মেয়ে চট্টগ্রাম শহরে থাকেন। স্বামী বাদল সেন মারা যাওয়ার পর তিনি একাই ঘরে থাকতেন। গত ২৫ নভেম্বর তিনি মেয়ের বাসায় বেড়াতে গেলে বাড়ি ফাঁকা থাকে। ১৩ দিন পর বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান প্রবেশদ্বারের তালা ভাঙা এবং ঘরের আলমারি এলোমেলো অবস্থায় রয়েছে।

চুরির ঘটনায় নগদ ৩৮ হাজার টাকা, ১ ভরি ৮ আনা ওজনের সোনার গলার চেইন, ২ আনা ওজনের দুই জোড়া কানের দুল, দুইটি বিদেশি কম্বল, একটি দামী টর্চসহ মোট প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চোরচক্র এ চুরি সংঘটিত করেছে।

ঘটনার পর ১০ ডিসেম্বর রিনা সেন বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, সুস্থ তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গৃহকর্মীর অনুপস্থিতি ও বাড়ি ফাঁকা পেয়ে সংঘবদ্ধ চোরচক্রের আক্রমণ

পটিয়ায় প্রবাসীর ঘরে দুঃসাহসিক চুরি: গৃহকর্মীর অনুপস্থিতিতে সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫