চট্টগ্রাম ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্যোগ

ভোলাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ শুরু

এম. এস. আই শরীফ, ভোলাহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর মাঠ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, নির্বাচন অফিসার মোঃ রাকিব হাসান, বিএমডিএ সহকারী ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিমসহ উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী জাতের ধান চাষের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রান্তিক কৃষকদের এ কৃষি উপকরণ প্রদান করা হচ্ছে। একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২ কেজি হাইব্রিড ধানবীজ অথবা ৫ কেজি বোরো উফশী জাতের বীজ পাবেন। পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সরবরাহ করা হবে বলে জানানো হয়।

উপজেলার ৬০০ জন কৃষক উফশী ধান বীজ এবং দেড়শ জন কৃষক হাইব্রিড ধান বীজ সুবিধা পাচ্ছেন বলে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে।

ছবি ক্যাপশন: ভোলাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করছেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্যোগ

ভোলাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ শুরু

আপডেট সময় : ০৫:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫