চট্টগ্রাম ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পঙ্গু মুক্তিযোদ্ধার অভিযোগ—ঋণ, জমি ও ভাতার টাকা আত্মসাৎ

ভূরুঙ্গামারীতে পঙ্গু মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে ঋণ ও জমি আত্মসাৎ– মারধরের অভিযোগ দপ্তরে দপ্তরে

মোঃ হাফিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বীর মুক্তিযোদ্ধার নাম ও পরিচয় ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ তুলে আত্মসাৎ, জমি লিখে নেওয়া এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পঙ্গু মুক্তিযোদ্ধা মোঃ নায়েব আলী বিষয়টি নিয়ে ভূরুঙ্গামারী থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর এলাকার মোঃ নায়েব আলী (পিতা মৃত ইমান আলী) দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হচ্ছেন। তার দূর-সম্পর্কের আত্মীয় বিজলী বেগমসহ মোট ৫ জন এবং অজ্ঞাত আর ৫/৭ জন তার প্রতি বিশ্বাস অর্জনের মাধ্যমে মুক্তিযোদ্ধা কল্যাণ ব্যাংক থেকে ১২ লাখ টাকা ঋণ নেন। তবে জমি কেনার শর্তে ওই টাকা উত্তোলন করা হলেও মাত্র ৬ লাখ টাকা ব্যয়ে ৫ শতক জমি কেনা হয় এবং বাকি ৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ আছে।

তাছাড়া জমির দাম দলিলে দেখানো হয় মাত্র দুই লাখ টাকা। পরবর্তী সময়ে সেই জমি মাত্র ৮০ হাজার টাকা দেখিয়ে বিজলী বেগম নিজের নামে হস্তান্তর করেন। সরকারি ঘর বরাদ্দ থাকলেও নামে জমি না থাকায় নায়েব আলী মুক্তিযোদ্ধা ঘর পাননি।

এছাড়া ভুক্তভোগী অভিযোগ করেন, প্রত্যেক মাসে তার মুক্তিযোদ্ধা ভাতার টাকা ব্যাংক চেকের জাল স্বাক্ষরের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই প্রতারণা, হুমকি এবং মানসিক নির্যাতনের ফলে নায়েব আলী বর্তমানে পঙ্গু হয়ে পড়েছেন বলে দাবি করেন এলাকাবাসী।

গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জমিতে বসতঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে ফেলে পিটিয়ে আহত করে। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর জমিতে থাকা প্রায় ৫০-৬০টি সুপারি গাছ কাটার পাশাপাশি ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত বিজলীর স্বামী শাহিন মেম্বার দাবি করেন, জমি তাদের নামে লিখে দেওয়া হয়েছে ভুক্তভোগীর দেখাশোনার সুবিধার্থে। তিনি আরও জানান, জমি সাব কবলা নেওয়ার সময় ভুক্তভোগী নায়েব আলী সুস্থ ছিলেন। তবে জমির দলিলে ৮০ হাজার টাকা দেখানো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিয়ে এলাকাবাসীসহ ভুক্তভোগীর স্ত্রী অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রশাসনের তৎপরতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পঙ্গু মুক্তিযোদ্ধার অভিযোগ—ঋণ, জমি ও ভাতার টাকা আত্মসাৎ

ভূরুঙ্গামারীতে পঙ্গু মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে ঋণ ও জমি আত্মসাৎ– মারধরের অভিযোগ দপ্তরে দপ্তরে

আপডেট সময় : ১১:১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫