চট্টগ্রাম ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নান্দাইলে ছাত্রীদের উৎসবমুখর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সমূর্ত্ত জাহান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে উৎসবমুখর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। সোমবার (৮ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে দিনের প্রথম আলো ফুটতেই ছাত্রীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি আরও বলেন, নারীর অগ্রযাত্রায় ক্রীড়া একটি শক্তিশালী মাধ্যম এবং ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ তারই প্রমাণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এ কে এম আনোয়ারুল ইসলাম চান। তিনি তার বক্তব্যে বলেন, “কন্যাশিক্ষার পাশাপাশি মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি করা জরুরি। সুস্থ-সবল ও নেতৃত্বগুণসম্পন্ন তরুণ প্রজন্ম গঠনে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইলের সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, নি়ভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নরুল আমিনসহ আরও অনেকে। বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহী হওয়ার পরামর্শ দেন এবং কলেজের উদ্যোগকে প্রশংসা করেন।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট—দৌড়, দীর্ঘলম্ফ, বল নিক্ষেপ, চেয়ারে বসাসহ আরও নানা ইভেন্টে ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের উচ্ছ্বাস, আত্মবিশ্বাস, দলগত সহযোগিতা ও খেলাধুলার প্রতি আগ্রহ উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী আয়োজন শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন। বিজয়ী ছাত্রীদের উচ্ছ্বাসে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। শেষে কলেজ কর্তৃপক্ষ অতিথি, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নান্দাইলে ছাত্রীদের উৎসবমুখর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সমূর্ত্ত জাহান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে উৎসবমুখর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫