অন্নদা ঠাকুরের ১৩৫তম আবির্ভাব উৎসব আয়োজনে রাউজানে ট্রাস্টি ও আয়োজক কমিটির সৌজন্য সাক্ষাৎ
অন্নদা ঠাকুরের ১৩৫তম আবির্ভাব উৎসব উপলক্ষে রাউজানে সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৬:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

বিশ্ববন্দিত মাতৃসাধক অন্নদা ঠাকুরের ১৩৫তম আবির্ভাব উৎসব উপলক্ষে রাউজানের উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর, শুক্রবার ও শনিবার ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন এবং দুপুর–রাতব্যাপী অন্ন প্রসাদের আয়োজন করা হয়েছে। এবারের দ্বিবার্ষিক উৎসবকে সফল করতে আয়োজক কমিটি রাউজানের অভিভাবক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ ট্রাস্টি কাঞ্চন তালুকদার, বরুণ মজুমদার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কান্তি করসহ অনিল বিশ্বাস, মাস্টার সুপক বিশ্বাস, শিবু খাস্তগীর, সজল বিশ্বাস, মাস্টার বিজয় বিশ্বাস, তাপস সেন, অসীম বিশ্বাস, সত্যজিৎ চৌধুরী, অন্তু বিশ্বাস, প্রিন্স চৌধুরী শুভ, জনি চক্রবর্তী ও বিষ্ণু মহুরী।
সাক্ষাৎকালে উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়কে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। তিনি ১২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
উৎসব আয়োজকরা জানান, অন্নদা ঠাকুরের আবির্ভাব উৎসব ঘিরে মহা শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, মহানাম সংকীর্তন ও অন্ন প্রসাদের মাধ্যমে পুরো এলাকা ভক্তিময় হয়ে উঠবে। উৎসবে সকলের সহযোগিতা এবং উপস্থিতি কামনা করা হয়।






















