চট্টগ্রাম ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মোদির লালগালিচা অভ্যর্থনা কি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কেও নতুন বার্তা দিল?

পুতিনকে প্রটোকল ভাঙা অভ্যর্থনা: মোদির বার্তা কি ট্রাম্পের উদ্দেশেই

সারাদেশ৭১,নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া সম্প্রতি আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইউক্রেন ইস্যুতে তারা শান্তি আলোচনায় বসার কোনো বাস্তবসম্মত আগ্রহ দেখাচ্ছে না। এমন সময়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে পৌঁছালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রটোকল ভেঙে নিজেই বিমানবন্দরের রানওয়েতে গিয়ে তাঁকে করমর্দন ও আলিঙ্গন করে অভ্যর্থনা জানান। লালগালিচার সেই মুহূর্ত বিশ্বকে আবার মনে করিয়ে দিল—রাশিয়া রাজনৈতিকভাবে একঘরে নয়, এবং ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন দেখাতে বদ্ধপরিকর।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেও মোদির এই পদক্ষেপ ছিল একটি কৌশলগত বার্তা, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি। সম্প্রতি ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা বাড়ানোয় ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন—যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ হার। তাঁর বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের বাড়তি রুশ তেল আমদানিকে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার একটি কারণ বলেও দাবি করেন।

আগে যেখানে ভারতের রুশ তেল আমদানি ছিল মাত্র ০.২ শতাংশ, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে। নাভারোর ভাষায়, ‘শান্তির পথ আংশিকভাবে নয়াদিল্লির মধ্য দিয়েই যায়।’ তাই পুতিনকে মোদির ব্যক্তিগত উষ্ণ অভ্যর্থনা শুধু কূটনৈতিক নয়, বরং বৈশ্বিক ভূরাজনীতিতে ভারতের অবস্থান আরও দৃঢ় করার ইঙ্গিত বহন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোদির লালগালিচা অভ্যর্থনা কি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কেও নতুন বার্তা দিল?

পুতিনকে প্রটোকল ভাঙা অভ্যর্থনা: মোদির বার্তা কি ট্রাম্পের উদ্দেশেই

আপডেট সময় : ০৭:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫