সাকিব আল হাসান ছাড়াই ৭ বাংলাদেশি খেলোয়াড় আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায়
আইপিএল নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, সাকিব ছাড়া চূড়ান্ত তালিকায়
- আপডেট সময় : ১০:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের নিলাম সামনে রেখে উত্তেজনা তুঙ্গে। এবারের নিলামে অংশ নিতে মোট ১,৩৯০ ক্রিকেটার নিবন্ধন করেছিলেন, যার মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৯০ জন। বাংলাদেশের সাত ক্রিকেটারও এই তালিকায় স্থান পেয়েছেন।
চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান এবং শরিফুল ইসলাম। তবে প্রাথমিক তালিকায় থাকা সাকিব আল হাসানকে চূড়ান্ত তালিকায় রাখা হয়নি।
নিলাম আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
সর্বোচ্চ ভিত্তিমূল্য তালিকায় স্থান পেয়েছেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। তরুণ স্পিনার রাকিবুল হাসানকে রাখা হয়েছে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে।
রাকিবুল হাসানের নাম বিশেষ নজর কেড়েছে, কারণ তিনি ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেও এখনো জাতীয় দলে অভিষেক পাননি।
ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে অতিরিক্ত ৩৫ জন খেলোয়াড় চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে এবং শ্রীলঙ্কার স্পিনার দুনিত ভেল্লালাগে।
মোট নির্বাচিত ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি।














